,

স্বামী ও শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন চেয়েছেন মমতাজ

news-image

নিউজ ডেস্ক : সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম তার জাতীয় পরিচয়পত্রে স্বামী ও শিক্ষাগত যোগ্যতার সংশোধন চেয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছেন। এ আবেদন গ্রহণ করে কমিশন অনুমোদন দিয়েছেন বলে আজ মঙ্গলবার ইসি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ‘সংশোধনের ফাইলটি উঠেছে। বিষয়টি প্রক্রিয়াধীন।’ তবে কমিশন অনুমোদন দিয়েছেন কি-না, সর্বশেষ তথ্য তিনি জানেন না।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও স্থানান্তর বন্ধ রয়েছে। তবে আইন অনুযায়ী কমিশনের অনুমোদন নিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়। সাংসদ মমতাজের আবেদনটিও কমিশন অনুমোদন দিয়েছে।’

একটি সূত্র থেকে জানা যায়, মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগম সংশোধন ফরমে বর্তমান স্বামী রমজান আলীর স্থলে এ এস এম মঈন হাসান চেয়েছেন। আর শিক্ষাগত যোগ্যতায় পঞ্চম শ্রেণির স্থলে দশম শ্রেণি চেয়েছেন। আবেদন ফরমের সঙ্গে পাসপোর্ট, বিবাহ সনদ ও স্কুলের দশম শ্রেণির প্রশংসাপত্র জমা দিয়েছেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর