,

মালাইকাকে বিয়ের জন্য তৈরি, দাবি অর্জুনের

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল বলিউডে। বিয়ের আলোচনাও ছিল। এ বার সম্ভবত সেই জল্পনাই সত্যি হতে চলেছে। কারণ অর্জুন যে কথা বলেছেন তাতে তাই বোঝা যায়।

সম্প্রতি কর্ণ জোহরের চ্যাট শোতে গিয়ে অর্জুন নাকি স্বীকার করে নিয়েছেন তিনি সিঙ্গেল নন। প্রেমের সম্পর্ক রয়েছে তার।

কর্ণ প্রশ্ন করেছিলেন, নিজের ভালবাসার মানুষটির কথা পরিবারকে কবে জানাবেন অর্জুন? উত্তরে তিনি বলেন, ‘এইমাত্র সেটা ঘটল।’

সত্যিই কি তাই? কবে বিয়ে করছেন? কর্ণের এই প্রশ্নের উত্তরে অর্জুন বলেন, ‘এখন আমি মালাইকাকে বিয়ের জন্য তৈরি। কিন্তু আগে ছিলাম না।’

অর্জুন-মালাইকাকে অনেকবার একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। এমনকি ইতালিতে তারা একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই জুটি।

এদিকে এ বিষয় মুখ খুলতে চান না মালাইকা। তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তিগত প্রশ্নের উত্তর কখনও দিই না আমি। এমন নয় যে সে সব প্রশ্নের উত্তর দিতে আমার লজ্জা হয়। আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে আমি পছন্দ করি না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর