,

সিরিয়ায় গণকবরের সন্ধান, ৫১৬টি মরদেহ উদ্ধার

news-image

সিরিয়ার ফোরাত নদীর উত্তরপূর্বতীরের শহর রাকায় একটি বৃহত্তম গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেই গণকবর থেকে পাঁচ শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে জানানো হয়েছে, আইএস দমনের নামে মার্কিন জোটের হামলায় অনেক মানুষ নিহত হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই যুদ্ধে নিহতদের এভাবেই দেশটির বিভিন্ন এলকায় গণকবর দেয়া হয়। উদ্ধার অভিযান পরিচালনাকারী দলগুলো সেই এলাকায় গণকবরের সন্ধান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফরেনসিক দলসহ সেখানে গণকবরের সন্ধানে খোঁড়াখুঁড়ি শুরু হয় প্রায় একমাস আগে। উদ্ধারকাজে নেতৃত্বদানকারীরা বলছেন, রাকাকে স্বাধীন করার আন্দোলন চলাকালে এসব মানুষ নিহত হন।

সেখানকার উদ্ধারকারী ও খননকার্য পরিচালনাকারীরা অনুমান করছেন, গণকবরটিতে প্রায় দেড় হাজার মরদেহ পুতে ফেলা হয়েছে। কর্মকর্তারা বলছেন, গত মঙ্গলবার ওই গণকবরটি থেকে ৫১৬টি মরদেহ তোলা হয়। আরও মরদেহের সন্ধানে উদ্ধারকার্যক্রম অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর