মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

news-image

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার এনটিআরসিএ’র সহকারী পরিচালক মোস্তাক আহমেদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ’র ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে স্কুল ও কলেজ পর্যায়ে প্রায় ১ হাজার ৮০০ প্রার্থী চূড়ান্তভাবে পাস করেছেন। জানা গেছে, চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল এবং কলেজ পর্যায়ে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ৩১৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ জনসহ মোট ১৯ হাজার ৮৬৩ প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন।

গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের আটটি বিভাগে একযোগে এ পরীক্ষা আয়োজন করা হয়। গত বছরের ৩১ অক্টোবর চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।এতে পাসের হার ছিল ২৬ দশমিক ০২ শতাংশ। এনটিআরসিএ কর্তৃক অনুষ্ঠিত এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ এবং কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জনসহ মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে স্কুল পর্যায়ে ১ লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৫ লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হন।

এনটিআরসিএ কর্তৃপক্ষ সূত্র জানায়, চতুর্দশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় মোট ১৯ হাজার ৮৬৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে ৭০০-৮০০ প্রার্থী এ পরীক্ষার মাধ্যমে বাদ পড়েছেন। প্রায় ১৯ হাজার শিক্ষার্থী চূড়ান্তভাবে পাস করেছেন। তবে চতুর্দশ শিক্ষক নিবন্ধনে পাস করা প্রার্থীরা এ বছর নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না।

চূড়ান্ত ফল দেখতে ক্লিক করুন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক