,

মনোনয়নপত্র জমা দিলেন মতিয়া চৌধুরী

news-image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর ২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে বেগম মতিয়া চৌধুরী উপজেলা দক্ষিণ বাজার এলাকায় ব্যবসায়ী ও দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিয় করেন।

এ সময় তিনি বলেন, আপনারা মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য পরিশ্রম করেছেন। তাই আমি নকলা-নালিতাবাড়ী আসনের জনপ্রতিনিধি। আপনাদের সেই রায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই আবার জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সরকারি পতাকাবাহী কোনো গাড়ি ব্যবহার করেননি। ব্যক্তিগত গাড়ি দিয়ে মনোনয়পত্র জমা দিতে যান।

প্রসঙ্গত, বেগম মতিয়া চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থী শেরপুর ২ আসন থেকে নির্বাচন করায় সকলের দৃষ্টি থাকে এ আসনটির ওপর। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মতিয়া চৌধুরী ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর