,

বিএনপিতে ফিরলেন রোকন উদ্দিন বাবুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপিতে ফিরেছেন লালমনিরহাটের আলোচিত নেতা রোকন উদ্দিন বাবুল। জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে তিনি বিএনপিতে ফিরে এসেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর হাতে ফুল দিয়ে দলে ফেরেন বাবুল।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোকন উদ্দিন বাবুল জাতীয় পার্টির যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক পদে ছিলেন। তিনি লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এর আগে রোকন উদ্দিন বাবুল বিএনপির লালমনিরহাট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিগত উপজেলা নির্বাচনে জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। এরপর বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের মাহবুবুজ্জামান আহমেদের কাছে পরাজিত হন তিনি।

বিএনপি তাঁকে বহিষ্কার করলে জাতীয় পার্টিতে যোগ দেন বাবুল। জাতীয় পার্টি তাঁকে লালমনিরহাট-২ আসনে মনোনয়ন দেবে বলে নিশ্চিত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি।

গত ২৫ নভেম্বর মহাজোটের প্রার্থী হিসেবে লালমনিরহাট-২ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে। মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপিতে ফেরার সিদ্ধান্ত নেন বাবুল।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, রংপুর মহানগর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর