,

ধানের শীষ পেলেন নাগরিক ঐক্যের ৯ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নাগরিক ঐক্যের নয়জন প্রার্থী বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। নাগরিক ঐক্যের শীর্ষ এক নেতা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। নাগরিক ঐক্যের নিবন্ধন না থাকায় তারা সবাই বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিএনপির গুলশান কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলে দেওয়া হয় নাগরিক ঐক্যের এক প্রতিনিধির হাতে। আজ মঙ্গলবার সকাল থেকে এসব চিঠি প্রার্থীদের হাতে তুলে দিচ্ছে নাগরিক ঐক্য।

নাগরিক ঐক্যের একজন শীর্ষ নেতা আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘নয়টি আসনের বিষয়ে আমাদের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল রাতে নয়টি আসনের বিষয়টি চূড়ান্ত হয়। যে নয়জন মনোনয়ন পেয়েছেন তাঁরা আজ তা জমা দেবেন।’

নাগরিক ঐক্য থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন— বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না, নারায়ণগঞ্জ-৫ আসনে এস এম আকরাম, চাঁদপুর–৩ আসনে ফজলুল হক সরকার, ময়মনসিংহ–২ আসনে এড নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোবারক হোসেন, সাতক্ষীরা–২ আসনে রবিউল ইসলাম, রংপুর–১ আসনে শাহ মো. রহমতউল্লাহ, রংপুর–৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব, বরিশাল–৪ আসনে কে এম নুরুর রহমান ।

মাহমুদুর রহমান মান্না এই প্রতিবেদককে বলেন, নাগরিক ঐক্যের ৯ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর