,

দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে: ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সময়স্বল্পতার কারণে এখন জোটগতভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে না। দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার সকালে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় একান্ত বৈঠক করেন। বৈঠক শেষে কামাল হোসেন সাংবাদিকদের কাছে মনোনয়নের বিষয়ে কথা বলেন।

ড. কামাল বলেন, ‘এটা জোটগতভাবে হচ্ছে না। আলাদা আলাদা হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে।’ তিনি আরও বলেন, সময়স্বল্পতার জন্য এখন দলীয়ভাবে হচ্ছে। তবে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে।

নির্বাচন কমিশন ছয়টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আর ইভিএম নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে। এ ব্যাপার ঐক্যফ্রন্ট মেনে নিচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘না মেনে নিলে কী করা যাবে? সংসদ নির্বাচন তো এ কারণে আমরা বাদ দেব না।’ ইভিএম নিয়ে তাঁদের প্রতিবাদ থাকবে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর