,

ভোট চাইতে মসজিদে মসজিদে নরেন্দ্র মোদি!

news-image

অনলাইন ডেস্ক : ২০১৯ লোকসভা নির্বাচন যত সামনের দিকে এগিয়ে আসছে ততই ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজের নিজের ভোট ব্যাংক গোছাতে ব্যস্ত হয়ে পড়ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাদের ব্যতিক্রম নয়। তিনিও লোকসভা নির্বাচনকে ঘিরে ভোটারদের কাছে ঘুরছেন। এমনকি নির্বাচনে মুসলমানদের ভোট পেতে মসজিদে মসজিদে ঘুরছেন হিন্দুবাদী কট্টরপন্থী এই নেতা।

পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য ইদ্রিস আলী ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ মুসলিম ভোটের সিংহভাগ পেয়ে থাকে তৃণমূল। এবার সেই ভোটে ভাগ বসাতে মোদি চালাকির আশ্রয় নিয়েছেন। কিন্তু মুসলিমদের একটিও ভোট বিজেপি পাবে না। মুসলিমরা চেনে কে বন্ধু কে শত্রু।

ইদ্রিস আলি বলেন, নরেন্দ্র মোদি একসময় সবার সামনে মুসলিমদের টুপি পরতে চাননি আর আজ তিনি মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছেন। এসব চালাকি মুসলিমরা বোঝে। এভাবে উনি সংখ্যালঘুদের ভোট পাবেন না। পুরো বাংলায় বিজেপি অশান্তি ছড়াতে চাইছে। হিন্দু-মুসলিমের মধ্যে অশান্তি-বিভেদ ছড়াচ্ছে তারা।

মুসলমানদের ভোট পেতে মসজিদে মসজিদে যাওয়ার ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলো মনে করছে হয়তো বা তার জন্যেই পিএম মোদি প্রথমবারের মতো কোনো মসজিদ উদ্বোধনে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

চলতি মাসের ১৪ তারিখ বোহরা মুসলিম সমাজের ধর্মগুরু সাইয়াদেনা আলীকদর সাইফুদ্দিনের আমন্ত্রণে ইন্দোরে একটি মসজিদ উদ্বোধন যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুসলিম সমাজের ভেতর একমাত্র বোহরা সম্প্রদায়কেই নরেন্দ্র মোদি মাঝেমধ্যে প্রশংসা করে থাকেন। সূত্র: কলকতা ২৪x৭

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর