,

সুস্থ থাকতে প্রতিদিন একটি করে কলা খান

news-image

অনলাইন ডেস্ক : কলা উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তবে শরীরের জন্য কলা ঠিক কতটা উপকারী তা হয়তো সবার জানা নেই। রোজ একটি কলা আপনার শরীরের অনেক সমস্যা সমাধান করে আপনাকে রাখতে পারে নিরোগ।

কলার গুণাগুণ সম্পর্কে আসুন তাহলে জেনে নেই—
১.মানসিক স্বাস্থ্য : মস্তিষ্কে সেরোটোনিনের ঘাটতি হলে সাধারণত হতাশার জন্ম হয়। কলা এই সেরোটোনিন বাড়াতে সাহায্য করে। কারণ কলায় থাকে ট্রিপ্টোফান। কলা উদ্বেগ কমানোর ক্ষেত্রেও ফলদায়ক।

২.ওজন নিয়ন্ত্রণ : কেউ ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় কলা রাখতে পারেন। সকালে একটি করে কলা ভীষণ উপকারী। এতে সারাদিনের জন্য প্রয়োজনীয় ক্যালরি পেতে পারেন।

৩.মস্তিষ্কে শক্তি বাড়ায় : কলায় প্রচুর পরিমাণ পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। নিয়মিত কলা খেলে মস্তিষ্কে শক্তি সরবরাহ অব্যাহত থাকে। ফলে যে কোনও কাজে মনোযোগ বাড়ে।

৪.হাড় শক্ত করে : ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কলা উপকারী ফল। এটি হাড় মজবুত করে।
৫.হৃদযন্ত্র ভালো রাখে : পাকা কলা পটাশিয়ামের আঁধার। প্রতিদিন একটি বা দুটি কলা খেলে আপনার হৃদযন্ত্র অনেক বেশি সচল থাকবে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমবে।

৬.ক্যন্সারের ঝুঁকি কমায় : সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত পাকা কলা শরীরের জন্য গুরুত্বপূর্ণ টিএনএফ-এ নামক এক ধরণের যৌগ সরবরাহ করে,যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শ্বেত রক্ত কণিকার পরিমাণ বাড়ায়। এতে করে ব্লাড ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়।

শরীরে যাবতীয় উপাদানের ঘাটতি মেটাতে একটা করে কলা রোজ যথেষ্ট। তবে কলা হালকা খাবার। সেক্ষেত্রে দুটো খেলেও সমস্যা নেই। তবে রাতের দিকে কলা খেলে অনেক সময় ঠাণ্ডা লেগে যেতে পারে। শরীর চর্চার আগে বা পরে কলা খেতে পারলে ভাল। এতে এনার্জি বাড়ে। তা হলে আর দেরি কেন? আজ থেকেই ডায়েট চার্টে রাখুন একটা করে কলা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর