,

বিএনপির টিকিট পেলেন বেবী নাজনীন-কনক চাঁপা

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ভোট করার টিকিট পেয়েছেন সংগীতশিল্পী বেবী নাজনীন ও কনক চাঁপা। নীলফামারী-৪ আসন থেকে বেবী নাজনীন এবং সিরাজগঞ্জ-১ আসন থেকে কনক চাঁপা বিএনপির পক্ষে লড়ার জন্য মনোনয়নের চিঠি পেয়েছেন।

কন্ঠশিল্পী বেবী নাজনীন গণমাধ্যমকে বলেন, ‘আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেয়েছি। জয়ীও হব, ইনশাআল্লাহ। আমার জন্মস্থান সৈয়দপুরে, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নেব।’

অন্যদিকে কনক চাঁপা বলেন, ‘মনোনয়নপত্র কেনার পর থেকে এলাকার মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আমি সিরাজগঞ্জ-১ আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার প্ল্যাটফর্ম হিসেবে বিএনপিকেই চেয়েছি এবং পেয়েছি। মনোনয়ন পেলাম, এবার বিজয়ের পালা।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর