,

বিদ্যুৎস্পৃষ্টে গাছেই অজ্ঞান, অতঃপর…

news-image

চৌগাছা (যশোর) প্রতিনিধি : খেঁজুর গাছ তোলার জন্য কাজ করছিলেন। এ সময় গাছের একটি ডাল কাটতে গিয়েই ঘটে যত বিপত্তি। ডালটি বিদ্যুতের তারে পড়ামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এক গাছি। পরে জ্ঞান হারিয়ে গাছেই ঝুলতে থাকেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছায়। মারাত্মক আহত ওই গাছির নাম কুরবান হোসেন বিশে (৩৫)। তাকে চৌগাছা হাসপাতলে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত বিশে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম মিন্টু বলেন, সোমবার বিকেলে বড়খানপুর গ্রামের দাসপাড়া মহল্লায় প্রায় ২০ ফুট উচ্চতার একটি খেজুর গাছে উঠেন বিশে। গাছে উঠে গাছ তোলার (প্রস্তুত করার) কাজ করছিলেন তিনি। এ সময় গাছের একটি ডাল কাটতেই সেটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর পড়ে। এতে বিদ্যুৎস্পর্শে আহত হয়ে গাছেই জ্ঞান হারিয়ে ঝুলতে থাকেন তিনি। ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ বলেন, তিনি এখনও আশঙ্কামুক্ত নন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর