বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির সামনে থেকে নামল নৌকা

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর–২ (গাংনী) আসনের বর্তমান সাংসদ মকবুল হোসেনের ভাড়া বাড়ির সামনে একটি দোকানের ওপর স্থাপিত কাঠের নৌকা নামিয়ে ফেলা হয়েছে। মকবুল হোসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁর সমর্থকেরা এ কাজ করেছেন বলে একাধিক নেতা জানিয়েছেন।

মকবুল হোসেনের একান্ত সহকারী সাইফুজ্জামান বলেন, দলের মনোনয়ন না পাওয়ার খবর শুনে গাংনীর পৌর শহরে সাংসদের বাসভবনে তৃণমূল নেতা-কর্মীরা সকাল থেকে জড়ো হন। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার দাবি জানান। তবে সাংসদ এলাকায় ফেরার পর সবার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নৌকা নামানোর বিষয়ে সাইফুজ্জামান বলেন, বাসভবনের সামনে একটি দোকানের ওপর কাঠের তৈরি একটি নৌকা ছিল। দোকান মালিক গতকাল সোমবার সেটি নামিয়ে ফেলেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, দোকানটি সাংসদের কর্মী–সমর্থকদের আড্ডার স্থান।

সাংসদ মকবুল হোসেন মুঠোফোনে জানান, ‘দলের জন্য সারা জীবন কাজ করেও মনোনয়ন পাওয়া গেল না। তৃণমূল নেতারা প্রতিনিয়ত জানতে চাচ্ছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব কি না। সবার সঙ্গে বৈঠক করে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী