,

এই কাজটি অন্যদের অনুপ্রাণিত করবে: বাঁধন

news-image

বিনোদন প্রতিবেদক : ‘একটা ভালো কাজ যে কতটা আনন্দ দিতে পারে, সেই আনন্দটাই পাচ্ছি। এই কাজটি অন্য সবাইকে অনুপ্রাণিত করবে। আমি সবাইকে বলবো- মরোণত্তোর চক্ষু দান করতে। আমি হয়তো পৃথিবীতে থাকবো না। কিন্তু আমার চোখ দিয়ে অন্য একজন মানুষ পৃথিবীর আলো দেখবে। এই কাজটি আমরা সবাই চাইলেই করতে পারি।’

এই প্রতিবেদকের সঙ্গে সোমবার বিকেলে কথাগুলো বলছিলেন এই সময়ে জনপ্রিয় তারকা আজমেরী হক বাঁধন। গতকাল ২৫ নভেম্বর, রোববার মরণোত্তর চক্ষুদান করলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা তিনজন আনুষ্ঠানিকভাবে রাজধানীর কাঁটাবন অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানটির দপ্তরে গিয়ে মরণোত্তর চক্ষুদান করেছেন।

অভিনেত্রী বাঁধন বলেন, ‘গত এক বছর আমার জীবনের কঠিন সময় পার করেছি। আর এই কঠিন সময়েই জীবনকে নতুন করে বুঝতে শিখেছি। ভালো কাজের মধ্য দিয়েই মানুষের বেঁচে থাকা স্বার্থক হয়। আমার এক শিক্ষক আমাকে চক্ষু দান করার জন্য অনুপ্রাণিত করেছেন। এই কাজটি করার পর নিজের মধ্যে ভালো একটি কাজ করার আনন্দ পাচ্ছি।’

সবার উদ্দেশে বাঁধন বলেন, ‘এই কাজটি সবাই করতে পারেন। আমাকে যারা চেনেন, পছন্দ করেন, ভালোবাসেন। সবাইকে বলবো- মরণোত্তর চক্ষু দান প্রক্রিয়াটা খুবই সহজ। আমরা পৃথিবীতে থাকবো না। কিন্তু আমাদের চোখ দিয়ে অন্য কেউ পৃথিবীর আলো দেখতে পাবেন। আর এই সুন্দর কাজটি সবাই করতে পারি।’ আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর