,

হঠাৎ ‘অসুস্থ’ এরশাদ, নেওয়া হচ্ছে সিঙ্গাপুর!

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হঠাৎ ‘অসুস্থ’ হয়ে পড়েছেন। তাই উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

এরশাদের পারিবারিক সূত্রে জানা যায়, এরশাদ এবং জাতীয় পার্টির জেষ্ঠ্য কো চেয়ারম্যান রওশন এরশাদ দুজনেই বেশ অসুস্থ। সে কারণে দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না তারা। সবশেষ সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দলের বনানী কার্যালয়ে মনোনয়ন ঘোষণার সময়ও যেতে পারেননি তারা।

এমন পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য এরশাদ কো চেয়ারম্যান জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছেন।

এরশাদের ঘনিষ্ঠজনরা জানান, বয়সের কারণে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এরশাদ। বিশেষ করে, তার রক্তে কখনও সোডিয়াম কমে যায়, কখনও হিমোগ্লোবিন কমে যায়। এজন্য কিছুদিন পরপরই হাসপাতালে গিয়ে তাকে রক্ত নিতে হয়। মাস খানেক আগে রক্তে সোডিয়ামের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তিনি কয়েকদিন সিএমএইচে ভর্তি ছিলেন, নিতে হয়েছিল কয়েক ব্যাগ রক্ত।

এছাড়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করান এরশাদ। তার দুটো ভাল্বেই ছিদ্র রয়েছে। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

তবে জাপা নেতাদের কেউ কেউ বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের কয়েকদিন আগেও এরশাদ ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এবারও সেই ধরনের কিছু কি-না কে জানে।

এদিকে এরশাদের অসুস্থতা ও অন্যত্র অবস্থানকে ঘিরে সৃষ্ট জল্পনা-কল্পনার মধ্যে জাপার রাজনীতিতেও কিছু পরিবর্তন দৃশ্যমান। এরশাদের দৃশ্যমান অনুপস্থিতিতে দলে হঠাত্ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এরশাদপত্নী রওশন এরশাদ ও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর