সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানকে ছাড়িয়ে ইয়াসির শাহ

news-image

স্পোর্টস ডেস্ক : দুবাই টেস্টে ইয়াসির শাহর ঘূর্ণিতে ৯০ রানে অলআউট নিউজিল্যান্ড ক্রিকেট দল। একাই ৮ উইকেট শিকার করেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির। ৪১ রানে নিউজিল্যান্ডের ৮ উইকেট শিকারের মধ্য দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমানে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান খানকে ছাড়িয়ে যান ইয়াসির শাহ।

১৯৮২ সালে শ্রীলংকার বিপক্ষে লাহোর টেস্টে ৫৮ রানে ৮ উইকেট শিকার করেছেন ইমরান খান। একই বছর ভারতের বিপক্ষে করাচি টেস্টে ৬০ রানে ৮ উইকেট শিকার করেন ইমরান। ১৭ রান কম খরচ করে ৮ উইকেট শিকার করে ইমরান খানকে ছাড়িয়ে যান ইয়াসির।

তবে পাকিস্তানের সেরা বোলিং ফিগার আব্দুল কাদির ও সরফরাজ নেওয়াজের। কাদির ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে লাহোর টেস্টে ৫৬ রানে ৯ উইকেট শিকার করেন। তার আগে ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ৮৬ রানে ৯ উইকেট শিকার করেন নেওয়াজ।

দুবাই টেস্টে দুর্দান্ত বোলিং করা ইয়াসির শাহকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের কিংবদিন্ত ক্রিকেটার মুশতাক আহমেদ বলেন, দুবাইয়ে এই মাইলফলকের জন্য ইয়াসিরকে অভিনন্দন। অভিনন্দন পাকিস্তান ক্রিকেট দলকে। দুর্দান্ত খেলার জন্য।

টেস্ট ক্যারিয়ারে এত দিন ইয়াসির শাহের সেরা বোলিং ছিল ৭৬ রানে ৭ উইকেট। সোমবার দুবাই টেস্টের তৃতীয় দিনে ১২.৩ ওভারে ৪১ রানে (৩.২৮ ইকোনমি) ৮ উইকেট শিকার করেন ইয়াসির শাহ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে যে কোনো বোলারের এটাই সেরা বোলিং ফিগার।

এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৩.৫ ওভারে ৪৯ রানে (৩.৫৪ ইকোনমি) ৮ উইকেট শিকার করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। বল, রান এবং ইকোনমি হিসেবে দুবাই স্টেডিয়ামে টেস্টের সেরা বোলার ইয়াসির শাহ।

টেস্টের এক ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেট শিকারের রেকর্ড আছে দুজনের। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার সবকটি উইকেট শিকার করেন ইংল্যান্ডের অফ স্পিনার জিম লাকার। ১৯৯৯ সালে পাকিস্তানের ১০ উইকেট শিকার করে লাকারের সেই রেকর্ডে ভাগ বসান ভারতের সাবেক তারকা ক্রিকেটার অনিল কুম্বলে।

তবে পাকিস্তানি বোলারদের মধ্যে টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আছে আব্দুল কাদিরের। তিনি মাত্র ১৩ রানে ইংল্যান্ডের ৯ উইকেট শিকার করেছিলেন। এছাড়া ৮ উইকেট শিকারের রেকর্ড আছে সরফরাজ নেওয়াজ, ইমরান খান, সিকান্দার বখত ও সাকলাইন মুশতাকের।

টেস্টে এ নিয়ে ২৫ বার ১০০ রানের নিচে অলআউট নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষেই এ নিয়ে ছয়বার ১০০ রানের নিচে অলআউট হওয়ার রেকর্ড আছে ব্লাকক্যাপসদের। তবে টেস্টের এক ইনিংসে নিউজিল্যান্ড সর্বনিম্ন স্কোর ২৬। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৫৫ এমন রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। হারিস সোহেলের ১৪৭ ও বাবর আজমের ১২৭ রানে ভর করে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪১৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

জবাব দিতে নেমে উদ্বোধনীতে ৫০ রান করা নিউজিল্যান্ড এরপর ৪০ রানে হারায় ১০ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার জিত রাভেল। ২৮ রান করে অপরাজিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ২২ রান আসে ওপেনার টম লাথামের ব্যাট থেকে।

এ ছাড়া আজাজ প্যাটেল-ওয়েটলিং ৪ ও ১ রান করে করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি রস টেইলর, নিকোলাস, গ্রান্ডহোম, ইস সাউদি, ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট। পাকিস্তানের হয়ে মাত্র ১২.৩ ওভার বোলিং করে ৪১ রানে ৮ উইকেট শিকার করেন ইয়াসির শাহ। ১ উইকেট নেন হাসান আলী।

৩২৮ রানে পিছিয়ে থেকে ফলোঅন এড়াতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে অতিথি নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৩১ রান। এই উইকেট দুটিও তুলে নেন ইয়াসির শাহ। প্রথম ইনিংসে ৮ আর দ্বিতীয় ইনিংসের দুই। সবমিলে এক দিনে নিউজিল্যান্ডের ১০ উইকেট তুলে নেন ইয়াসির। ৪৯ ও ৪৪ রান নিয়ে অপরাজিত রস টেইলর ও টম লাথাম। ৩০ রান করে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর