,

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস!

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পর নিজের নামের শেষে স্বামীর নাম যুক্ত করেন অনেক মেয়ে। সেই মোতাবেক নিক জোনাসের স্ত্রীর নাম হওয়ার কথা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বিয়ের আগে এ নামে ডাকলে কি লজ্জা পাবেন প্রিয়াঙ্কা? আজ সোমবার তাঁকে এ নামেই সম্বোধন করেছেন তাঁর সহকর্মীরা। একটু লজ্জা তিনি পেয়েছেন বটে।

ঠিক হয়েছে, মধুচন্দ্রিমায় গেলে সহজে ফিরবেন না দুজন। অথচ নতুন ছবির শুটিং অনেকটাই বাকি। মধুচন্দ্রিমার ছুটির আগে সোনালি বসুর পরিচালনায় ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির শেষ শুটিং হচ্ছে আজ সোমবার। বিয়ের ছুটিতে যাওয়ার আগে তাঁকে বিদায় সংবর্ধনা জানাতে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁদের শুভেচ্ছা জানাতে আনা হয় একটি কেক। তাঁর ওপরে লেখা ছিল—‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস হতে যাচ্ছে বলে প্রিয় কনেকে অভিনন্দন’।

সারপ্রাইজ পার্টিতে এসে মুগ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া। জড়িয়ে ধরেন সোনালি বসুকে। এ সময় আরও ছিলেন নিক জোনাস

সারপ্রাইজ পার্টিতে এসে মুগ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া। জড়িয়ে ধরেন সোনালি বসুকে। এ সময় আরও ছিলেন নিক জোনাস সারপ্রাইজ পার্টিতে এসে মুগ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া। জড়িয়ে ধরেন সোনালি বসুকে। এ সময় আরও ছিলেন নিক জোনাস

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির কলাকুশলীরা চেয়েছিলেন অবিবাহিত প্রিয়াঙ্কার শেষ শুটিংয়ে তাঁকে একটু চমকে দিতে। তাই তাঁর জন্য একটি ঘরোয়া পার্টির আয়োজন করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সোনালি বসু, প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এবং প্রিয়াঙ্কার হবু বর মার্কিন গায়ক নিক জোনাস। এমনকি অনুষ্ঠানে একটি বিদায়ী ভাষণ দিয়েছেন প্রযোজক ও পরিচালক। কেক কেটে নেচে-গেয়ে অনুষ্ঠানটি উদ্‌যাপন করেছেন সবাই। নতুন জীবনে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের নায়িকাকে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

আগামী শুক্রবার প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে। বলিউডের প্রীতিভাজন এই অভিনেত্রী ইতিমধ্যে পরিচিতি পেয়ে গেছেন হলিউড, এমনকি মধ্যপ্রাচ্যেও। ভারতের উমেদ ভবন প্যালেসে ৩০ নভেম্বর থেকে আগামী ৩ ডিসেম্বর হবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর দুই সপ্তাহের জন্য মধুচন্দ্রিমায় চলে যাবেন নবদম্পতি। এখনো পর্যন্ত কেউ জানে না কোথায় হবে তাঁদের বৃন্দাবন। বিয়ের পর ১৭ ডিসেম্বর আবারও ‘স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিংয়ে ফিরবেন প্রিয়াঙ্কা। ডেকান ক্রনিকল ও অন্যান্য

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর