,

জনগণকেই ভোটকেন্দ্র পাহারা দিতে হবে : ড. কামাল হোসেন

news-image

নিউজ ডেস্ক : গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, ভোট কারচুপির আশঙ্কা তো সব দেশে সব নির্বাচনেই হয়। আমাদের এখানেও আশঙ্কা রয়েছে। অর্থ, অস্ত্র, ক্ষমতার মধ্য দিয়ে কেউ কিছু চাইলেই তো হবে না, আমরা ঐক্যের মধ্য দিয়ে এগিয়ে যাবো। ভোট দেওয়ার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে সেটা হবে স্বাধীনতাবিরোধী। প্রয়োজনে আমাদের জনগণকেই ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। তবে নিজের ভোট পাহারা দেওয়াটা গৃহযুদ্ধ নয়।

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলেন তিনি এমন মন্তব্য করেন।

ড. কামাল হোসেন বলেন, যারা মনোনয়ন পাচ্ছেন তারা সবাই সৎ ও নির্ভিক। আমাদের দেশের সাধারণ মানুষ গরিব হতে পারে কিন্তু তারা বোকা নয়। তাই জনগণকেই নিজেদের অধিকার নিজেদের ফিরিয়ে নিতে হবে।

আসন ভাগাভাগি নিয়ে বিএনপির দুই নেতার ফোনালাপ ফাঁস হওয়ার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, জোট হলে আসন ভাগাভাগি তো করতেই হবে। এটা অনেকটা পিঠা ভাগের মতো, একটু টানাটানি তো হবেই। তবে ব্লাকমেইল বলে যে শব্দটা, তা ঠিক নয়।

এ সময় দলটির সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটিতে সদ্য যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর