,

জেলে বসে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন খালেদা জিয়া

news-image

নির্বাচনে অংশগ্রহণের জন্য কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।দুদিন আগে তিনি তার মনোয়নপত্রে স্বাক্ষর করলেও রবিবার (৫ নভেম্বর) একজন কারা কর্মকর্তার মাধ্যমে সেটি আবারো ঢাকার জেলা প্রশাসক এর কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থাকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ন সচিব বিজন কান্তি সরকার গত বুধবার (২১ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে ৩টি মনোনয়নপত্র ও আনুষাঙ্গিক কাগজপত্রাদি দিয়ে এসেছেন। পরে বৃহস্পতিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বাহক মারফত মনোনয়ন ফরম পাঠানো হয়।

রোববার কারা অধিদফতরের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, উনার (খালেদা জিয়া) মনোয়নপত্রে স্বাক্ষর শুক্রবারই নেয়া হয়েছে। তবে দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠানো সম্ভব হয়নি। তিনি বলেন, মনোনয়নপত্রগুলো সত্যায়িত করে একজন ডেপুটি জেলারের মাধ্যমে আজ (রোববার) আবার ডিসি অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে।

গত ১২ নভেম্বর কারাবন্দি দলের প্রধানের জন্য ফেনী-১ (পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলা ও ছাগলনাইয়া), বগুড়া-৭ ও বগুড়া-৬ (সদর) আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

 

amadershomoy.com

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর