,

যে কারণে বাদ পড়লেন নানক

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের জন্য রোববার সকালে ২৩০ আসনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ তালিকায় প্রায় সকল প্রত্যাশিতদের নাম থাকলেও মনোনয়ন পাননি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য। কেন্দ্রীয় আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদকের পরিবর্তে এবার এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাদেক খান। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে এবারও একই আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন নানক। কিন্তু শেষ পর্যন্ত দল এবার তাকে মনোনয়ন দেয়নি।

অাওয়ামী লীগের এই হেভিওয়েট প্রার্থী কেন মনোনয়ন পেলেন না? এর পেছনে কারণ কি? সে বিষয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সব মানুষের মুখে অনেক ধরণের আলোচনা। কেউ এটাকে ভালো ভাবে দেখছেন কেউ আবার মনঃক্ষুণ্ণ।

তবে বিশ্বস্ত একটি সুত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশী নানক এবং সাদেকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা-ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পিকআপভ্যানের চাপায় দুইজন মারা যান এবং আহত হন বেশ কয়েকজন। নিহত আর আহতরা সবাই সাদেক খানের সমর্থক বলে সে সময় জানা যায়। এ ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

সেদিন রাতেই পুলিশ আদাবর থানা যুবলীগের আহ্বায়ক মো. আরিফুর রহমান ওরফে তুহিনকে গ্রেপ্তারও করে। কিন্তু তার পরের দিনেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাকে জামিন দেন।

সাদেক খানের অনুসারীদের অভিযোগ, জাহাঙ্গীর কবির নানকের অনুসারীরা এ হামলা চালিয়েছে এবং হামলার নেতৃত্বে ছিলেন আরিফুর রহমান তুহিন।

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ১৩ আসনের এমপি জাহাঙ্গীর কবির নানকের অনুসারী। গত সিটি করপোরেশন নির্বাচনে তুহিন আওয়ামী লীগের সমর্থনে ৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন।

মোহাম্মদপুরের ওই আলোচিত ঘটনার কারণে নানক এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে গুঞ্জন ওঠেছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর