,

বার্সাকে পেছনে ফেলে লা লিগে শীর্ষে সেভিয়া

news-image

অনলাইন ডেস্ক : স্প্যানিশ লা লিগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সেভিয়া। সেভিয়ার এই জয়ের ফলে এক ধাপ করে নিচে নেমে গেছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। রোববার রাতে রিয়াল ভায়োদলিদকে ১-০ গোলে হারিয়ে ১৯৪৫-৪৬ মৌসুমে নিজেদের একমাত্র লিগ শিরোপাটি জেতা সেভিয়া পয়েন্ট টেবিলের শীর্ষেই উঠে গিয়েছে।

ম্যাচের ৩০তম মিনিটে পাবলো সারাবিয়ার ক্রসে কাছ থেকে হেডে একমাত্র গোলটি করেন আন্দ্রে সিলভা। চলতি লিগে পর্তুগিজ এই ফরোয়ার্ডের এটি অষ্টম গোল।

এ জয়ে ১৩ ম্যাচ শেষে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে সেভিয়া। সমান ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনার পয়েন্ট ২৫। তিন নম্বরে নেমে যাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৪। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আছে আলাভেস (২৩) ও এসপানিওল (২১)। ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২০।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর