,

গভীর সাগরে এক বিস্ময়কর মাছ!

news-image

অনলাইন ডেস্ক : গভীর সমুদ্রে বিচরণকারী সমুদ্রের বিস্ময়কর এক মাছের নাম এংলার ফিশ। পৃথিবীতে এই প্রজাতির মাছ রয়েছে প্রায় দুই শতাধিক। এই মাছের মাথার ওপর থাকে এক ধরনের লম্বা কাঁটা যাকে ইলিসিয়াম বলে। ইলিসিয়ামের শেষপ্রান্ত এসকা নামে পরিচিত যা থেকে আলো উৎপন্ন হয়। এংলার ফিশ সাগরতলের অন্ধকারে বিচরণ ও শিকার করতে এ আলো ব্যবহার করে।

এদের মুখে থাকে সুচালো দাঁত। মুখ অর্ধচন্দ্রাকার। মাথা বেশ বড়। স্ত্রী মাছ পুরুষ মাছের তুলনায় অনেক বড় হয়।

এদের প্রজননক্রিয়াও বেশ অদ্ভুত। মূলত পুরুষ মাছ একটি নির্দিষ্ট সময় পর পরিপাকতন্ত্রের জটিলতায় খাদ্যগ্রহণ করতে পারে না। এ অবস্থা থেকে বাঁচার জন্য স্ত্রী মাছের শরণাপন্ন হয়। ঘ্রাণের মাধ্যমে স্ত্রী মাছকে বেছে নেয় এবং কামড়ে ধরে তার গায়ে আটকে থাকে। আর মুখ থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ করে। এতে কামড়ের স্থান গলে স্ত্রী মাছের রক্তনালির সঙ্গে পুরুষ মাছের দৈহিক সংযোগ ঘটে এবং স্ত্রী মাছ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে।

এভাবে স্ত্রী মাছ যতদিন বাঁচে পুরুষ মাছও ততদিন স্ত্রীর গায়ে লেগে থাকে। এক পর্যায়ে পুরুষ মাছটি প্রজননের জন্য শুক্রাণুও সরবরাহ করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর