,

দুই দেশের সীমান্তে ভূমিকম্প, আহত ৫ শতাধিক

news-image

অনলাইন ডেস্ক : শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সীমান্ত। এতে আহত হয়েছেন উভয় দেশের পাঁচ শতাধিক মানুষ। তবে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।খবর প্রেস টিভি ও ফার্স নিউজের।

রবিবার স্থানীয় সময় মধ্য রাতে ইরাক এবং ইরান সীমান্তে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে পার্শবর্তী কুয়েতও কেঁপে উঠে।

ভূমিকম্প গবেষণা জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। এর উৎপত্তিস্থল ইরানের কারমানশাহ রাজ্যের ইলাম শহর থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরে। যেখানে ২০০৩ সালে ৬.৬ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছিল কমপক্ষে ৩১ হাজার মানুষ।

রবিবারের ভূমিকম্পে সারপোল-ই-জাহাব, কাসের-ই-সিরিন প্রভৃতি গ্রামীণ এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ি ভেঙে পড়েছে। অনেক জায়গায় বড় দেওয়াল চাপা পরে বহু মানুষের নিহতের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইরাকের রাজধানী শহর বাগদাদেও সাধারণ মানুষ কম্পন অনূভব করেছেন। ইরান সীমান্ত থেকে বাগদাদের দূরত্ব অনেক। সেখানেও বিভিন্ন বাড়ি বা অফিসে আসবাবপত্র নড়তে দেখা গেছে। অনেক জায়গায় বড় ঝাড়বাতি নড়েছে। ইরাকের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেই ছবি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এই এলাকায় শক্তিশালী ৭.৩ মাত্রায় ভূমিকম্পে নিহত হয়েছিল ৬ শতাধিক মানুষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর