,

আজ ফের সংবাদ সম্মেলন করবেন ড. কামাল

news-image

নিউজ ডেস্ক : আজ সোমবার ফের সংবাদ সম্মেলনে আসছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের পরিকল্পনা জানানো হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক ইউএনবিকে জানান, জাতীয় প্রেসক্লাবে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ড. কামাল আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

পথিক আরো বলেন, সংবাদ সম্মেলনে সম্প্রতি গণফোরামে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের কিছু মৌলিক পরিকল্পনা তুলে ধরবেন। কীভাবে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা যায় এবং বৈষম্য দূর করা যায়, রেজা কিবরিয়া সে সম্পর্কে কথা বলবেন।

এর আগে গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনারের রিপ্লেসের (বদলি) দাবি করেন। সেইসঙ্গে সিইসির নির্দেশেই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর