,

মাদারীপুরে পিকআপ খালে পড়ে নিহত ২

news-image

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে গাছের চারা ভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর রাতে উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

নিহতরা হলেন-পিকআপচালক মোহাম্মদ আলী (৩৭) ও নার্সারী মালিক মোঃ খোকন। আহতরা হলেন-হেলপাড় হুদয় এবং আঃ মালেক।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্বরূপকাঠী থেকে গাছের চারা ভর্তি একটি পিকআপ মুন্সীগঞ্জ যাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়। খবর পেয়ে খালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে। মোহাম্মদ আলীর বাড়ী ফেনীর দাগনভূঁইয়া এলাকায়। নিহত নার্সারী মালিক খোকনের লাশ এখনও পিকআপের নিচে রয়েছে বলে জানা গেছে।

নিহত খোকন স্বরূপকাঠী জেলার নেসারাবাদ থানার জগন্নাথকাঠী গ্রামের আঃ হাকিমের ছেলে।

আহত আঃ মালেক জানায়, পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার সময় আমি কোনো রকমে লাফিয়ে বের হয়েছি। খোকন গাড়ির নিচে আটকে আছে।

খালিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার গোলক চন্দ্র বাড়ৈ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারের লাশ উদ্ধার করেছি। আরেকজনের লাশ পিকআপের নিচে রয়েছে। খালের পানি থেকে পিকআটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর