,

আমজাদ হোসেনের চিকিৎসায় ৪২ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : খ্যাতনামা পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ৪২ লাখ ৩৫ হাজার টাকার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে আমজাদ হোসেনের স্ত্রীর নামে এ চেক দেওয়া হয়।

চেক গ্রহণ করেন আমজাদ হোসেনের ছেলে অভিনেতা-নাট্যনির্মাতা সোহেল আরমান এবং চিত্রপরিচালক এস এ হক অলিক। চেক গ্রহণের বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন এস এ হক অলিক।

আমজাদ হোসেনের প্রাথমিক চিকিৎসার জন্য ২০ লাখ টাকার প্রথম চেক এবং এয়ার অ্যাম্বুলেন্সের খরচ বাবদ ২২ লাখ ৩৫ হাজার টাকার দ্বিতীয় চেকটি দেওয়া হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন খ্যাতিমান নির্মাতা আমজাদ হোসেন। গত ১৮ নভেম্বর সকালে নিজ বাসায় ঘুমের মধ্যে তার স্ট্রোক হয়। এরপর তাকে দ্রুত নেওয়া হয় রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন।

৭৬ বছর বয়সী আমজাদ হোসেন একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে পরিচিত। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ‘ভাত দে’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’র মতো অসংখ্য কালজয়ী সিনেমা নির্মাণ করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর