,

গরুর শিং থাকবে না!

news-image

অনলাইন ডেস্ক : গরু ও ছাগলের শিং কাটতে আর বাধা থাকলো না সুইজারল্যান্ডে। একই সঙ্গে যেসব কৃষক তাদের গরুর শিং কেটে ফেলেন তাদেরও সরকারের তরফ থেকে কোনো ভর্তুকি দেওয়া হবে না। গতকাল রোববার গরুর শিং থাকবে কি না— সেই বিতর্কের অবসান ঘটাতে একটি গণভোটের আয়োজন করা হয়। সেখানে শিং কাটার পক্ষে ৫৫ ভাগ মানুষ সমর্থন দিয়েছে।

শিং কাটার পক্ষ নেওয়া নাগরিকদের যুক্তি, শিং থাকলে নিজেদের মধ্যে গুঁতোগুঁতি করে অনেক পশু জখমের শিকার হয়। ফলে খামারের আর্থিক ক্ষতি হয়। এই প্রথা বহুদিন ধরেই চলছে। এটা বন্ধে গত আট বছর ধরে আরমিন কাপোল নামে এক পশুপ্রেমী কৃষক প্রচারণা চালাচ্ছেন।

পশু অধিকার আন্দোলনকারীরাও জানান, শিং দিয়ে পশু তাদের শরীর চুলকায় এবং নিজেদের মধ্যে যোগোযোগের কাজে ব্যবহার করে। দীর্ঘ প্রচারণার পর পশু অধিকার আন্দোলনকারী এবং পরিবেশবাদীদের সমর্থনে তিনি তার প্রস্তাবের পক্ষে এক লাখ স্বাক্ষর জোগাড় করে গণভোট আয়োজন করতে সরকারকে বাধ্য করেন।

৬৬ বছর বয়সী আরমিনের প্রস্তাবে শিং কাটা নিষিদ্ধ করার কথা ছিল না। তিনি প্রস্তাব করেছিলেন, শিং দিয়ে গরু যোগাযোগ ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কাজেই প্রতিটি শিংওয়ালা গরুর জন্য কৃষককে বছরে ১৯০ সুইসি ফ্রাংক ভর্তুকি দেওয়ার আহ্বান জানান আরমিন।

সুইজারল্যান্ডের বেশিরভাগ গরুর মাথায় শিং দেখা যায় না। বাছুর অবস্থায় গরুর শিং গজানোর সময়েই বিশেষ উপায়ে সেটি পুড়িয়ে বা কেটে ফেলা হয়, যাতে তা আর বাড়তে না পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর