,

‘মধুর ক্যান্টিন’র মাধ্যমে ফিরছেন অঞ্জু ঘোষ

news-image

বিনোদন প্রতিবেদক : গুণী চলচ্চিত্র নির্মাতা সাঈদুর রহমান সাঈদ পরিচালিত ‘মধুর ক্যান্টিন’ ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন এক সময়ের সাড়া জাগানো নায়িকা অঞ্জু ঘোষ।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মধুর ক্যান্টিন’র মহরত অনুষ্ঠানে এ কথা জানানো হয়। পরিচালকের অনুরোধেই এই ছবিতে অভিনয় করতে অঞ্জু সম্মতি দেন বলে জানা গেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন অঞ্জু ঘোষ। এ সময় ছবিটিতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে চূড়ান্ত কথা হয়। তবে সে সময়ে পরিচালক বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

১৯৯৬ সালে অর্থাৎ দীর্ঘ ২২ বছর আগে দেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতায় বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন তিনি। ১৯৮২ সালে ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন তাকে। অঞ্জুকে নিয়ে তৈরি করেন ‘সওদাগর’ ছবি। এরপর ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্র তাকে এনে দেয় রাতারাতি জনপ্রিয়তা। ঢালিউডে প্রায় ৫০টি ছবির অভিনেত্রী তিনি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিন। ছবিটিতে মধুসূদন দে’র(মধু দা) চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ওমর সানি। এছাড়া মৌসুমী, সোহানা সাবা, পলাশ আলীসহ একঝাঁক অভিনয়শিল্পীকে দেখা যাবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের ওপর নৃশংস হামলা চালায়। মধুর ক্যান্টিনের মধু দা’কে হত্যা করা হয়। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এছাড়া মধু দে’র ছেলে অরুণ কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর