,

বলিউডের এই নতুন সেনসেশনকে চেনেন?

news-image
বিনোদন ডেস্ক : বলিউডে সদ্য সাফল্য পাওয়া অভিনেত্রী সানিয়া মালহোত্রা। তার অভিনীত ছবি ‘বাধাই হো’ মাত্র পাঁচ সপ্তাহেই আয় করে ফেলেছে ২০০ কোটির বেশি। ছবিতে আয়ুস্মান খুরানার সঙ্গে তার রসায়ন পছন্দ করেছে দর্শকরা। তাই আলোচনায় রয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।

সানিয়া মলহোত্রা লাইমলাইটে আসেন আমির খানের ‘দঙ্গল’ ছবির মাধ্যমে। প্রায় ১০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে অডিশনে সুযোগ পেয়েছিলেন তিনি। দিল্লিতে পঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা সানিয়ার। পড়াশোনাও সেখানেই। আগে থেকে থিয়েটার করতেন। সেই সুবাদেই বলিউডে কাজ শুরু করা।

২০১৩ সালে মুম্বাই আসেন সানিয়া মালহোত্রা। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ প্রথম ১০০তে ছিলেন তিনি। এর বিজ্ঞাপনচিত্রে অভিনয় শুরু করেন। অভিনেত্রী হিসেবে পরিচিতি পান ‘দঙ্গল’-এর ববিতা ফোগাতের ভূমিকায় কাজ করে।

ছবি আঁকতে খুবই ভালবাসেন সানিয়া। অসম্ভব ভালবাসেন পোষ্য। সানিয়া ব্যালে ডান্সিংয়েও পারদর্শী। ‘বাধাই হো’-তে তাঁকে দেখা গিয়েছে একটি নাচের দৃশ্যে। প্রশংসিতও হয়েছে সেই নাচ।

সানিয়ার সবচেয়ে পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা পাহাড়, বিশেষ করে মাউন্টেন বাইকিং। ইউরোপ সবচেয়ে পছন্দের জায়গা তার। পছন্দের অভিনেতা রণবীর কপূরের বিপরীতে অভিনয় করতে চান সানিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর