,

‘শাকিব-শুভর চেয়েও বড় তারকা আমি’

news-image

বিনোদন ডেস্ক : শাকিব খান কিংবা আরিফিন শুভ নয়, দেশে এই সময়ের সবচেয়ে বড় তারকা হিরো আলম! এমনটাই দাবি করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। একটি বিশেষ সাক্ষাৎকারে এসে এই আলোচিত-সমালোচিত ব্যক্তি এমন মন্তব্য করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র কেনার পর হিরো আলমকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ তাকে সাধুবাদ জানাচ্ছেন, আবার কেউ করছেন তিরস্কার। তবে ইতিবাচক কিংবা নেতিবাচক যেমনই হোক, আলোচনার কেন্দ্রে রয়েছেন হিরো আলম।

তাই হিরো আলমের কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান, আরিফিন শুভ কিংবা বর্তমান সময়ের সিয়াম আহমেদ বড় তারকা, নাকি আপনি বড় তারকা? জবাবে হিরো আলম বলেন, হিরো আলমই এখন সবচেয়ে বড় তারকা। জনগণ এখন ফেসবুক এবং ইউটিউবে হিরো আলম ছাড়া কাউকে খোঁজে না। ইউটিউবে গেলে হিরো আলম ছাড়া কিছু খুঁজে পাবে না।

নিজের চেষ্টায় আজকের অবস্থানে আসা প্রসঙ্গে হিরো আলম বলেন, কিছু করতে পারি আর না পারি, একটা জিনিস পেরেছি; এখন মানুষ বলে, ‘তোমরা হিরো আলমকে দেখো, সে যদি এই অবস্থানে আসতে পারে, তোমরা কেন পারবে না?’ আজকে আমাকে দিয়ে অনেক স্কুল-মাদ্রাসায় উদাহরণ দেয়া হয়।

উল্লেখ্য, বগুলার যুবক হিরো আলমের পুরো নাম আশরাফুল আলম। তিনি নিজের এলাকায় ডিশ লাইনের ব্যবসা করেন। ব্যবসার পাশাপাশি তিনি নিজের অর্থায়নে অসংখ্য গানের ভিডিও নির্মাণ করে সেগুলোতে নিজেই মডেল হয়েছেন। আর এই মডেলিংয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। এরপর সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর