,

ভোট দিলেই মোটরসাইকেল উপহার!

news-image

নিউজ ডেস্ক : সামনে নির্বাচন। নির্বাচনে ভোটাররা ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে সন্দেহ। কিন্তু শতভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন।

ভোটারদের ভোটকেন্দ্রে টানতে তাই অভিনব কৌশল হাতে নিয়েছে নির্বাচন কমিশন। ‘ভোট দিন, বাইক জিতুন। পেতে পারেন স্কুটি বা স্মার্ট ফোনও!’ এমন শ্লোগানে ছাড়া হয়েছে উপহার!

তবে এই উপহার পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের প্রার্থীকে ভোট দিতে হবে না। ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিলেই হবে। যাকে খুশি তাকে ভোট দিলেই খুশি নির্বাচন কমিশন।

এমন অভিনব কৌশল নিয়েছে ভারতের তেলেঙ্গানা সিদ্দিটে জেলা নির্বাচন কমিশন। জেলার চারটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথের ভোটাররাই এই সুযোগ পাবেন। ভোটদাতাদের নিয়ে একটি ‘ড্র’ করে বিজয়ীদের এই পুরস্কার দেয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছেন, ভোটের দিন বুথের বাইরে কুপন রাখা রাখা। ভোট দিয়ে বের হবার সময় একটি করে কুপন দেয়া হবে। কুপনের একটি অংশ কেটে জমা রাখা হবে। ভোট শেষ হলে লাকি ড্র করা হবে। পুরুষ ও নারীদের জন্য থাকবে আলাদা কুপন। পুরুষদের মধ্যে একজন বিজয়ী পাবেন একটি মোটরসাইকেল। নারীদের মধ্যে একজন পাবেন একটি স্কুটি। এ ছাড়াও দুই গ্রুপেই পাঁচ জন করে পানে স্মার্ট ফোন।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর