,

গীতিকার-সুরকার হিসেবে বুশরার চলচ্চিত্রে অভিষেক

news-image

অনলাইন ডেস্ক : জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘দহন’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ নভেম্বর। ছবির একটি গানের মাধ্যমে চলচ্চিত্রে গীতিকার-সুরকার অভিষেক হচ্ছে কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ারের।

‘দহন’ সিনেমার মিষ্টি রোমান্টিক গান ‘সকাল হাসে’ গানটির কথা ও সুর করেছেন বুশরা। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং সঙ্গীত আয়োজনে ছিলেন ইমন সাহা। গানটির সাথে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। গানটি আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় গানটি জাজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।

এর আগে ‘ভুবন মাঝি’ ছবির গানে কণ্ঠ দিয়েছিলেন বুশরা শাহরিয়ার। ‘আমি বোতলে পুরেছি কান্না’ শিরোনামে ওই গানের সংগীত পরিচালক ছিলেন পশ্চিমবঙ্গের প্রয়াত কালিকা প্রসাদ। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর