,

নৌকার দাবিতে মহাসড়ক অবরোধ, উত্তাল বিশ্বনাথ

news-image

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেট-২ আসনে দলীয় প্রার্থী ও নৌকা প্রতীক দেওয়ার দাবিতে সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর অনুসারী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে তারা এই অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল চলাচল ব্যাহত হয়। মহাসড়কের উভয়পাশে এবং বিশ্বনাথ-রশীদপুর সড়কে আটকা পড়ে শতশত যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ ও পথচারীরা। পরে থানা পুলিশ এসে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেখান থেকে সরিয়ে দিলে তারা মিছিল নিয়ে বিশ্বনাথ উপজেলা সদরে প্রবেশ করে।

একই সময়ে একই দাবিতে মিছিল নিয়ে মাঠে নামে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। এ সময় দুই চৌধুরীর অনুসারীদের নৌকা দাবির মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে বিশ্বনাথ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাসিয়া ব্রিজের পূর্ব ও পশ্চিম দিকের সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান নেয় পুলিশ।

সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর পয়েন্টে অবরোধ ও বিক্ষোভরত নেতাকর্মীদের সাথে কথা হলে তারা জানান, সিলেট-২ আসন আওয়ামী লীগ অধ্যুষিত। এ আসনে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন বলেন, আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি সিলেট-২ আসনে যেন কর্মীবান্ধব ও চব্বিশ ঘণ্টার রাজনীতিবীদ, আপাদমস্তক আওয়ামী লীগ নিবেদিত জননেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে দলীয় প্রার্থী দেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, সিলেট-২ আসনে নৌকা প্রতীক দেওয়ার দাবিতে আমরা মাঠে নেমেছি। আমরা বিশ্বাস করি, আমাদের মহান নেত্রী আমাদেরকে হতাশ করবেন না।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর