,

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে জাহানারা

news-image

অনলাইন ডেস্ক : নারী টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসরের ফাইনালে রবিবার ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে এই আসরে পর্দা নামলো।

টুর্নামেন্ট শেষে প্রমীলা টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১২ জনের দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের জাহানার আলম। ১২ জনের দলে সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে ভারত ও ইংল্যান্ড থেকে ৩ জন করে। দ্বিতীয় সর্বোচ্চ দু’জন খেলোয়াড় অস্ট্রেলিয়া থেকে। এরপর ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড-পাকিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে খেলোয়াড় আছেন।

এবারের নারী বিশ্বকাপে ৪ ম্যাচে ১০ দশমিক ১৬ গড়ে ৬ উইকেট নিয়েছেন জাহানারা। তার সেরা বোলিং ফিগার ছিল ২১ রানে ৩ উইকেট।

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের সেরা দল : আলিসা হিলি (অস্ট্রেলিয়া), স্মৃতি মান্দাহানা (ভারত), এমি জোন্স (ইংল্যান্ড), হারমানপ্রিত কাউর (ভারত), দিনদ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), জাভেরিয়া খান (পাকিস্তান), এলিসি পেরি (অস্ট্রেলিয়া), লিগ কাসপারেক (নিউজিল্যান্ড), এনিয়া শুরুবসোল (ইংল্যান্ড), কিরস্টাই গর্ডন (ইংল্যান্ড), পুনম যাদব (ভারত) ও জাহানারা আলম (বাংলাদেশ, দ্বাদশ খেলোয়াড়)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর