,

নাটোরে এমপি কালাম সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৬

news-image

নাটোর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েক জনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।

রবিবার সন্ধ্যার পর হামলাকারীরা উপজেলার আব্দুলপুর এলাকায় ইসমাইল রাইস মিল নামে ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে তালা ঝুলিয়ে দেয়। এসময় ওই প্রতিষ্ঠানে কর্মরত কোলাবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানকে মারপিট করা হয়। হামলাকারীরা রনি নামে এক যুবকের একটি সাইবার ক্যাফেতে হামলা করে। এসময় রনিকে লাঞ্ছিতও করা হয়।

এছাড়া তারা সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাসেল, সোহাগ, পুকন্দ গ্রামের কালাম সমর্থক দেলোয়ারের ছোট ভাই ফারুককে মারপিট করা হয়। আহতদের মধ্যে ফারুককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, এমপি আবুল কালাম মনোনয়ন বঞ্চিত হওয়ার সংবাদের পর পরই প্রতিপক্ষ সাগর গ্রুপের সমর্থক টিটু, অসীম, শাজাহান ও রেজাউলের নেতৃত্বে ১০/১২ জন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও তালা ঝুলিয়ে দেয়। এছাড়া তারা কালাম সমর্থকদের ওপর চড়াও হয়ে লাঞ্ছিত করেন।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে মনোনয়ন প্রত্যাশী শামীম আহমেদ সাগরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর