,

দিল্লিতে ধর্ষণ-ডাকাতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে দক্ষিণ দিল্লির তৈমুর নগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচ ব্যক্তি হলেন- কবির, ফারুক, জাকির, ইমদাদুল ও আসলাম। অভিযুক্ত পাঁচ বাংলাদেশি একটি ডাকাত চক্রের সদস্য বলে দাবি করেছেন দিল্লি অতিরিক্ত পুলিশ কমিশনার রাজিব রঞ্জন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ডাকাতির জন্য ওই পাঁচজন তৈমুর নগরে জমায়েত হয়। গোপন সংবাদের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এ সময় তাদেরকে আত্মসমর্পণ করার কথা বলা হলে পুলিশকে লক্ষ্য করেই গুলি ছুড়তে থাকে ডাকাতরা। পাল্টা জবাব দেয় পুলিশ। এতে দুজন ডাকাত গুলিবিদ্ধ হন। বাকি তিনজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি পিস্তল, গুলি ও তালা ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ দুই ডাকাতের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন পুলিশ কমিশনার রাজিব রঞ্জন। তিনি দাবি করেন, ‘এই ডাকাত দল বেঙ্গালুরু, কোটা ও দিল্লিসহ ভারতের বিভিন্ন জায়গায় অপরাধ সংঘটিত করেছে।’

পুলিশের ওই কর্মকর্তা জানান, বেঙ্গালুরুর একটি বাড়িতে ডাকাতি ও ধর্ষণের ঘটনায়ও তারা জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর