,

নৌকায় মনোনয়ন পেলেন মমতাজ

news-image

বিনোদন প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ।  রোববার সন্ধ্যায় নৌকা প্রতীকে মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেন তিনি।

দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই ফোক সম্রাজ্ঞী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ের আশা করছেন তিনি।

মমতাজ বলেন, ‘মানিকগঞ্জ-২ আসনের হয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আর তাছাড়া এখানকার জনগণের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি যেখানেই থাকি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। তাই নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। এখানের মানুষ আমাকে আবার দেখতে চান। আমার হয়ে তারাই প্রচারণায় চালিয়ে যাচ্ছে। মানিকগঞ্জ-২ আসনের কাজ করতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এখানকার মানুষ আমাকে তাদের পরিবারের একজনই মনে করেন। ফলে এলাকার যেকোনো সমস্যায় তারা আমাকে স্মরণ করেন। আমিও তাদের হয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাই।’

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী আরও বলেন, ‘আমি আমার এলাকাকে সুন্দর ও গোছানো একটি এলাকা হিসেবে দেখতে চাই। আর সে লক্ষ্যে কাজও করে যাচ্ছি। এখনও অনেক কাজ বাকি। নিজ এলাকার মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই। আর সে জন্য একজন সংসদ সদস্যকে যা যা করতে হয়, আমি তাই করব। আপনারা জানেন, আমার প্রথম পরিচয় আমি গানের মানুষ। এর পর রাজনীতিতে নাম লিখেছি। আওয়ামী লীগ থেকে নির্বাচিত হওয়ার পর, গান-বাজনার ব্যস্ততা অনেকটা কমিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি নিজ ইচ্ছেতে করিনি। এলাকার মানুষদের জন্য কাজ করতে গিয়ে গান-বাজনায় সময় মেলাতে পারিনি। মানিকগঞ্জ-২ আসনের এমপি হওয়ার পর আমার পুরো ব্যস্ততাই ছিল এলাকার উন্নয়ন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর