,

আলেপ্পোতে আবারো রাসায়নিক হামলা, আক্রান্ত শতাধিক

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে নতুন করে বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলা চালানোর অভিযোগ উঠেছে বিদ্রোহীদের বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার ওই আবাসিক এলাকায় হামলা চালালে নারী ও শিশুসহ ৭৩ জনেরও বেশি বেসামরিক নাগরিক আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে দেশটির সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম সানা।

শনিবার সন্ধ্যায় আলেপ্পোতে বেসামরিক এলাকা লক্ষ্য করে কয়েক দফা রকেট ছুঁড়ে বিদ্রোহীরা। বিদ্রোহীদের ছোঁড়া রকেটে মুহূর্তেই লুটিয়ে পড়ে নারী ও শিশুসহ অনেকে। আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আক্রান্তদের শরীরে রাসায়নিক গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অনেক শিশুরই শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তাদের ফুসফুসে গ্যাস ঢুকে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

আরও পড়ুনঃ সমকামী বিয়েকে ‘না’ বললো তাইওয়ান

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, সিরীয় ভূখণ্ডে নিজদের আধিপত্য ধরে রাখতে যুক্তরাষ্ট্র জঙ্গি গোষ্ঠী আইএসকে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করছে। শনিবার আইএসের দখলে থাকা সিরিয়ার দক্ষিণাঞ্চল পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী।

এদিকে সিরিয়ার সবশেষ বিদ্রোহী অঞ্চল ইদিলিবে দেশটির গণমাধ্যমকর্মী ‘হামুদ জুনায়েদ’কে গুলি করে হত্যা করেছে বিদ্রোহীরা। তিনি বিদ্রোহী ও সিরীয় সরকারী বাহিনীর বিরুদ্ধে সক্রিয় ছিলেন বলে আনর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর