,

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরুদ্ধে মিয়ানমারে ভিক্ষুদের বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেয়ার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা। রোববার রাখাইনের রাজধানী সিতওতে এ বিক্ষোভ হয়েছে। খবর এএফপি ও এনডিটিভির।

হাতে লাল ব্যানার নিয়ে শতাধিক লোকের এ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বৌদ্ধ ভিক্ষুরা। এ সময় তারা রোহিঙ্গাবিরোধী স্লোগান দেয়। ফেসবুকে এ বিক্ষোভ কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হয়।

বৌদ্ধ ভিক্ষুদের এক নেতা সমাবেশে বলেন, ‘দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এই জাতির সবার। বাঙালিদের (রোহিঙ্গা) গ্রহণ করলে আমাদের বা দেশের কোনো লাভ নেই।’

এ সময় রোহিঙ্গাদের দিকে ইঙ্গিত করে বৌদ্ধ ভিক্ষুরা মিয়ানমারে থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ‘পালিয়ে যাওয়া শরণার্থীদের’ দেশে ফিরিয়ে না আনার আহ্বান জানান।

আরও পড়ুনঃ সমকামী বিয়েকে ‘না’ বললো তাইওয়ান

গত সপ্তাহে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর কথা ছিল। তবে মিয়ানমার সরকার নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না করলে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে রোহিঙ্গারা। এর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ রাখা হয়েছে।

জাতিসংঘের হিসাবে ২০১৭ সালের ২৫ আগস্ট শুরু হওয়া সামরিক অভিযানের পর থেকে ৭ লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। অভিযানে নিহত হয় ১০ হাজার রোহিঙ্গা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর