,

বৃষ্টির অপেক্ষায় শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিনের বিকেল আশা দিচ্ছে শ্রীলঙ্কাকে। না, কলম্বোর স্পিন স্বর্গে কোন ব্যাটসম্যানের বীরত্ব এমন আশা দেখাচ্ছে না। স্বাগতিক দলকে শেষ বিকেলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। প্রকৃতির এমন বাধাতেই আগে ভাগে শেষ হলো তৃতীয় দিনের খেলা। এর আগে ৪ উইকেট হারিয়ে টেনেটুনে ৫৩ রান তুলেছে শ্রীলঙ্কা। হেরে বসা সিরিজের শেষ টেস্টে সান্ত্বনার জয় পেতে চাইলে এখনো ২৭৪ রান দরকার শ্রীলঙ্কার।

এ টেস্টে শ্রীলঙ্কার জয়ের আশা কেউই দেখছে না। আর টানা দুই দিন এই স্পিন উইকেটে ব্যাট করার কথা ভাবাও প্রায় দুঃস্বপ্ন। এমন অবস্থায় প্রকৃতির হস্তক্ষেপেই ম্যাচ ড্র করতে হবে। শ্রীলঙ্কাও তাই আশা করবে আগামী দুই দিন তাদের পক্ষেই কথা বলবে কলম্বোর আকাশ।

দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল শ্রীলঙ্কার। শুরুতেই টপাটপ ইংলিশ ব্যাটসম্যানদের ফিরিয়ে দিতে শুরু করেছিলেন দিলরুয়ান পেরেরা। ৩৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। চাপের মুখে ভেঙে পড়তে বসেছিল ইংল্যান্ড। কিন্তু লক্ষণ সান্ডাকানের দুই ভুলে পার পেয়ে গেছে তারা। বেন স্টোকসকে দুইবার আউট করেছিলেন সান্ডাকান। দুবারই এই বাঁহাতি লেগ স্পিনারের বল নো হয়েছে! সেই স্টোকস ফিরেছেন ৪২ রান করে। ততক্ষণে দল পঞ্চম উইকেট জুটিতে পেয়ে গেছেন ৮৯ রান।

তবে মূল সর্বনাশ করেছেন জস বাটলার। শ্রীলঙ্কার স্পিন উইকেটে বাটলারের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান খেলানোর সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল সেটা সিরিজে আগেই টের পাওয়া গেছে। আজ ৭৯ বলে ৬৪ রান করে বাতলার আরও একবার বুঝিয়ে দিয়েছেন তাঁর গুরুত্ব। মঈন আলী (২২), আদিল রশিদ (২৪) ও বেন ফোকসের (৩৬ *) ছোট ছোট ইনিংসগুলোও দলকে ২৩০ রান এনে দিতে সাহায্য করেছে।

৩২৭ রানের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয়েছে হতাশাজনক। প্রথম দশ ওভারের মধ্যেই দুই ওপেনার ফিরে গেছেন। দুজনই মঈন আলীর শিকার। শ্রীলঙ্কার দুঃখ আরও বাড়িয়েছেন জ্যাক লিচ ও স্টুয়ার্ট ব্রড। আগামীকাল ধবলধোলাই এড়ানোর চেষ্টায় নামবে স্বাগতিক দল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর