,

‘সৌদিকে সমর্থন না দিলে সঙ্কটে পড়বে ইসরায়েল’

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের প্রতি মার্কিন সমর্থন-সহায়তা বন্ধ হলে ইসরায়েল কঠিন সঙ্কটের শিকার হবে। সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক সাংবাদিক খাশোগি হত্যায় যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের হাত থাকার ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছে জোরালো প্রমাণ থাকার খবরের প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেছেন।

খাশোগি হত্যায় জড়িত থাকার দায়ে সৌদি সরকারের প্রতি মার্কিন সাহায্য-সহায়তা ও সমর্থন বন্ধের দাবি ঘরে-বাইরে জোরালো হয়ে ওঠার কারণে চাপের মুখে রয়েছে মার্কিন সরকার।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় একই প্রসঙ্গে সৌদি সরকারের প্রতি তার সরকারের সমর্থনের যুক্তি দেখিয়ে বলেন, সৌদি সরকার আমাদের খুবই শক্তিশালী মিত্র। এই সরকারের অনুপস্থিতিতে ইসরায়েল বড় ধরনের সঙ্কটে পড়বে। এদিকে সৌদি সরকার তেলের দর কমিয়ে রাখছে বলেও তিনি উল্লেখ করেন। সৌদি সরকারের সঙ্গে সুসম্পর্ক হারালেই বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেবে এবং তেলের দর ব্যারেল প্রতি ৫০ ডলার করে বেড়ে যাবে। সৌদি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল অংকের পুঁজি বিনিয়োগ করে রেখেছে বলেও ট্রাম্প উল্লেখ করেন। খবর পার্সটুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর