,

‘ইসলামই শান্তির ধর্ম’, মহানবীকে (সা.) হিন্দু ধর্মগুরুর ভূয়সী প্রশংসা (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ইসলামই শান্তির ধর্ম। সন্ত্রাসী কখনোই মুসলিম হতে পারে না। যে ধর্মের নবী সহিংসতা পছন্দ করেন না সে ধর্মের অনুসারীরা সন্ত্রাসী হতে পারে না। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলাম ধর্ম ও বিশ্বনবী সম্পর্কে এসব কথা বলেন হিন্দু ধর্মীয় গুরু পন্ডিত শ্রী আচার্য প্রমোদ কৃষ্ণ।

পন্ডিত প্রমোদ কৃষ্ণ বলেন, ইসলামের নবী মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয় হিন্দুদের জন্যও তিনি এক উজ্জ্বল আদর্শ।

ওই অনুষ্ঠানে একটি নাতও পরিবেশন করেন এই হিন্দু ধর্ম গুরু । হিন্দি ভাষায় সেই নাতে তিনি বলেন, মুহাম্মদ (সা.) যেমন তোমাদের (মুসলমানদের) তিনি তেমন আমাদের (হিন্দুদের)।

তিনি এরপর জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়েন, একজন সন্ত্রাসী কীভাবে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় সহিংসতা বন্ধ করে শান্তির প্রচার করতেন। কারণ তিনি সহিংসতা অপছন্দ করতেন।

মুসলমানদের সালাম দেয়ার রীতির প্রশংসা করে তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদেরকে পরস্পরের সাক্ষাতে সালামের প্রচলন শিখিয়েছেন। সালামের অর্থই হলো-আপনার ওপর শান্তি বর্ষিত হোক।

নাত বলার এক পর্যায় তিনি ‘নারায়ে’ বললে আগত ব্যক্তিরা তাকবীর দিয়ে দাঁড়িয়ে যায় এবং হাত তালি দিয়ে তাকে সম্মান জানায়। সূত্র: ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর