,

গণফোরামে যোগ দিচ্ছেন একে খন্দকার ও আবদুস সালাম

news-image

নিউজ ডেস্ক : গণফোরামে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী একে খন্দকার ও একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম। আজ রবিবার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দেওয়ার কথা।

জানা গেছে, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে একে খন্দকারকে পরিকল্পনা মন্ত্রী করা হয়। তাকে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়াও বিমান বাহিনীর প্রধান ছিলেন তিনি।

যোগদানের বিষয়ে গণফোরাম নেতা পথিক জানান, একে খন্দকারের পাশাপাশি আজ গণফোরামে যোগ দিচ্ছেন একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তাদের স্বাগত জানাবেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক নেতা জানান, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তারা গণফোরামে যোগ দেয়ার বিষয়ে আগে থেকে কিছু বলতে রাজি হচ্ছেন না। তবে গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্টে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনীতিবিদ যোগ দেবেন। তাদের বেশিরভাগই আগামী নির্বাচনে অংশ নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর