,

বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

news-image

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ফাইনালে শিরোপা জেতার লড়াইয়ে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হন গার্ডনার। অ্যান্টিগায় টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ১৯.৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৯ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

দলের পক্ষে গার্ডনার ৩৩ ও ম্যাক ল্যানিং অপরাজিত থাকেন ২৮ রানে। এছাড়া হেলি ২২ ও মুনি করেন ১৪ রান। এর আগে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান করে ইংল্যান্ডের মেয়েরা। ড্যানিয়েল ওয়াট ৪৩ ও নাইটের ২৫ ছাড়া কেউ করতে পারেননি ৬ রানের বেশি। অস্ট্রেলিয়ার পক্ষে ২২ রানে ৩ উইকেট নেন।

এর আগে অস্ট্রেলিয়ার মেয়েরা ২০১০, ২০১২ ও ২০১৪ সালে এই ফরম্যাটে শিরোপা জিতে। আর কোনো দল যেখানে একবারের বেশি শিরোপা জিততে পারেনি, অস্ট্রেলিয়ার মেয়েরা সেখানে চার-চারবার চ্যাম্পিয়ন! যদিও ছেলেরা ছয়বার অংশ নিয়েও এখন পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি। ২০১০ সালে রানার্সআপ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য। কিন্তু মেয়েদের দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার ধরা–ছোঁয়ার বাইরে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর