,

ঢাকা টেস্টেও অনিশ্চিত তামিম, ইমরুলের বদলে অভিষেক সাদমানের!

news-image

স্পোর্টস ডেস্ক : পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল। তবে ঢাকা টেস্টে খেলা এখনও অনিশ্চিত দেশসেরা এ ওপেনারের।

শনিবার রাতে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তামিম জানান, ‌‘ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারব কি-না তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। এখনো আমার খেলার সম্ভাবনা ৫০-৫০।’

এদিকে তামিমের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। শনিবার রাতের ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরে জাগো নিউজের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘তামিম ঢাকা টেস্ট খেলতে পারবে কি পারবে না, আমরাও এখনো ঠিক কনফার্ম না।’

আলাপের শেষ ভাগে প্রধান নির্বাচক দুটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যার একটি হলো, তারা তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। নান্নুর ভাষায়, ‘তামিমকে ২৮ নভেম্বর আমরা শেষ বারের মত দেখবো- তার খেলার মত অবস্থা আছে কি না।’

টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা তামিমকে পেতে মরিয়া হবার কারণ আছে। উদ্বোধনী জুটির অবস্থা খুব খারাপ। ইমরুল কায়েসের অবস্থা খারাপ। লিটন দাসকে বদলে সৌম্য সরকারকে নেয়া হয়েছে। চট্টগ্রামে তার ব্যাটও কথা বলেনি। দুই ইনিংসে সৌম্যর রান যথাক্রমে ০ ও ১১।

প্রধান নির্বাচকের শেষ কথা, ‘জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খাপছাড়া শ্রীহীন ব্যাটিং করা ইমরুল কায়েস ঢাকা টেস্টে একাদশের বাইরে থাকবেন। ইমরুল ড্রপ ঢাকা টেস্টে। তার বদলে তরুণ সাদমান ইসলামের অভিষেক হবার সম্ভাবনা খুব বেশি।’

প্রধান নির্বাচকের কথায় সুস্পষ্ট আভাষ, তামিম খেলতে না পারলে তো এমনিই হয়ত সাদমান খেলবে। তামিম ঢাকা টেস্টে দলে ফিরলেও সাদমানকে অপর ওপেনার হিসেবে বিবেচনায় রাখার কথা ভাবা হচ্ছে জোরেসোরে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী