,

সতীর্থদের প্রশংসায় ভাসালেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ‘এলেন, দেখলেন, জয় করলেন’ কথাটা সাকিবের সঙ্গে পুরোপুরি মিলে গেছে আজ চট্টগ্রাম টেস্ট শেষে। চলতি বছরের সেপ্টেম্বরে যে ইনজুরি ছিটকে দিয়েছিল এশিয়া কাপের ফাইনাল থেকে, শঙ্কায় ছিল হাত কখনও ঠিক হবে কিনা। মাত্র দুই মাসে সেই ইনজুরি থেকে ফিরে এসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জয়, সঙ্গে নিজের বিশ্ব রেকর্ড। ব্যাপারটাকে রাজকীয় প্রত্যাবর্তনই বলা চলে।

চোট থেকে ফিরেই জয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও এলেন মুখে চওড়া হাসি নিয়ে। মন খুলে কথা বললেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে।

প্রথমেই সাকিবকে বলতে হয়েছে নিজের গড়া বিশ্বরেকর্ড নিয়ে। সবচেয়ে কম টেস্ট খেলে ২০০ উইকেট ও ৩ হাজার রানের মালিক যে এখন বাংলাদেশেরই বরপুত্রের। সুতরাং সংবাদ সম্মেলন কক্ষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তো তিনিই থাকবেন, এটাই তো স্বাভাবিক।

তবে বিশ্ব রেকর্ডকে এই জয়ের কাছে মূল্যহীন করে দিয়েছেন সাকিব নিজেই, ‘২০০ উইকেট পাওয়ার পর অনুভূতিটা ভালো হতো না যদি না জিততাম। যেহেতু জিতেছি এখন অনুভূতিটা অনেক ভালো।’

ইনজুরি থেকে ফিরেই ম্যাচে ৫ উইকেট ও বোলিং উইকেটে প্রথম ইনিংসে ৩৪ রান খুব একটা খারাপ হয়নি নিজের পারফর্মেন্স। সন্তুষ্টি নিয়েই বিশ্বের সেরা অলরাউন্ডার জানান, আমি প্রথম টেস্ট খেলার আগে তিনটা সেশন ব্যাট করেছি। দুই মাস পরে এসে এটা খুবই সামান্য। আমার জন্য কঠিন ছিল। আল্লাহ রহমতে আমি ভালো মত ম্যাচটা শেষ করেছি। আর আমি নিশ্চিত আরেকটু বেটার অবস্থায় আমি পরের ম্যাচটা খেলতে পারবো।

দারুণ একটা ম্যাচ জয়ের পর কার্পণ্য করেননি সতীর্থদের প্রশংসা করতে। অভিষিক্ত নাঈম হাসানে মুগ্ধ সাকিব জানান, অভিষেক ম্যাচ হিসেবে আমার মনে হয় নাঈম অসাধারণ বোলিং করেছে। আমি মনে করি ওর খুবই ভালো ভবিষ্যৎ আছে। সব থেকে ভালো জিনিস মনে হয়েছে, ও অনেক সাহসী।

এছাড়া তাইজুলের বোলিং ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ মনে করে টাইগার অধিনায়ক বলেন, ও অসাধারণ ভালো বোলিং করছে। আমি চাইব যে, সামনে একটা টেস্ট আছে। সেটাতেও যেন ও এভাবেই বল করতে পারে। শুধু এক ইনিংস না দুই ইনিংসেই যেন পাঁচটা করে উইকেট পায়।

সংবাদ সম্মেলনে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির আলাদা আলাদা দলের পক্ষে কথা বলেন টেস্টে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার। সাকিবের মতে ওয়ানডের বর্তমান দলটা স্থায়ী, পরীক্ষা করা যেতে পারে টেস্ট ও টি-টোয়েন্টি দল নিয়ে, ওয়ানডেতে আমাদের স্ট্যাবল একটা দল আছে। টেস্ট আর টি-টোয়েন্টিতে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমি আগেও যেটা বললাম, দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে।

চট্টগ্রাম টেস্টে দারুণ এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঢাকায় আগামী ৩০ নভেম্বর সিরিজ জয়ের মিশনে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী