,

আ. লীগের সঙ্গেই থাকতে চায় জাতীয় পার্টি

news-image

নিউজ ডেস্ক : আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি আসন ভাগাভাগিকে কম গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চায়। এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

শনিবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করেন জাতীয় পার্টির মহাসচিব।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় হাওলাদার সাংবাদিকদের প্রশ্নে বলেন, আসনের দাবিতে কম গুরুত্ব দিয়েই আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায় জাতীয় পার্টি।

মহাসচিব বলেন, যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা চলছে। প্রকৃতপক্ষে লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্ভুল পথে চলতে হবে, এখানে আবেগের সুযোগ নেই।

আসনের বিষয়ে তিনি বলেন, আমরা পেয়েছি, আরও পাব। আমরা আশাবাদী, চূড়ান্ত হওয়ার সময় আরও ভালো কিছু পাব। এই আশা নিয়ে আমরা চলে যাচ্ছি।

আলোচনায় হাওলাদারের সঙ্গে ছিলেন জাতীয় পার্টি থেকে মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ।

এদিকে ওবায়দুল কাদের বলেন, এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ-আলোচনার পর্যায়ে আছে। কাল-পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর