,

দুই মাস ধরে দেশের বাইরে মুগাবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত দুই মাস ধরে জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানালেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বচনে জয়ী হওয়ায় তাকে ‘থ্যাংক ইউ’ জানাতে আসা কয়েকশ দলীয় সমর্থকদের জমায়েতে তিনি একথা জানান বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিমআই।

নানগাগওয়া বলেন, মুগাবে চিকিৎসার জন্য দুই মাস ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখান থেকে গতকাল রাতে আমাকে পাঠানো একটি মেসেজে বলা হয়েছে, তিনি আগের চেয়ে এখন অনেক ভালো আছেন এবং আগামী ৩০ নভেম্বর দেশে ফিরবেন।

তিনি বলেন, তার (মুগাবে) বয়স হয়েছে। আমরা তার খোঁজ-খবর নিচ্ছি। গত ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তখন আমাদের জানানো হয় যে তার অবস্থা খুব একটা ভালো নয় এবং সুস্থ হতে আরও একমাস সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, তিনি(মুগাবে) হাঁটতে পারছেন না কিন্তু আমরা তার যত্নের ত্রুটি করবো না। তার যখন যা কিছুর প্রয়োজন পড়বে, তখনই তার ব্যবস্থা করবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর