,

প্রধান বিচারপতির দায়িত্বে ইমান আলী

news-image

অনলাইন ডেস্ক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় সক্রিয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

এছাড়া শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ২৫ নভেম্বরের জন্য প্রকাশিত মামলার কার্য-তালিকায় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে গঠিত বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর