,

মাশরাফির মনোনয়নপত্র সংগ্রহ করা হবে অাজ

news-image

নড়াইল প্রতিনিধি : একাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের অল্প কয়েকজনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। যার মধ্যে দেশখ্যাত ক্রিকেটার মাশরাফির মনোনয়ন গত ৪ দিন আগেই চূড়ান্ত হওয়ায় নড়াইলের চারিদিকে আনন্দের বন্যা বাইছে। তাই আগামীকাল রবিবার মাশরাফির পক্ষে নড়াইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।

গতকাল শনিবার বিকেলে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মাশরাফির অনুপস্থিতিতে তার বাবা গোলাম মোর্তুজা স্বপন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশন নির্ধারিত মনোনয়ন ফি সরকারি ব্যাংকে জমা দেওয়ার পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাশরাফির নির্বাচনী মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হবে। ইতোপূর্বে নড়াইল-০২ আসনের বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাড. শেখ হাফিজুর রহমানসহ দুটি ইসলামিক দলের আরো ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে।

গত ২০ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাশরাফি চূড়ান্ত হয়েছেন বলে জানান তিনি।

এর আগে ১১ নভেম্বর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদেরের হাত থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন ক্রিকেট দলপতি মাশরাফি। এরমধ্যে গণমাধ্যমে মাশরাফিকে ঢাকার আসনে নির্বাচন করানো হতে পারে এমন খবর চাওর হওয়ায় সংসদীয় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েন।

জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, নড়াইল-০২ আসন থেকে দলীয়ভাবে মাশরাফির মনোনয়ন প্রাপ্তির ঘোষণা চূড়ান্ত। এখানে জোটের প্রার্থী থাকছেন না তাই নির্বাচন কমিশন থেকে মাশরাফির মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর